• মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১০:০৫ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
সিলেট জেলা ছাত্রদলের নেতৃত্বে নতুন মুখের প্রত্যাশা, আলোচনায় সেলিম আহমদ (সাগর) গোয়াইনঘাট এসোসিয়েশন দূলা ফ্রান্সের দু বছর মেয়াদেকমিটি গঠন সিলেটে ন্যাশনাল নার্সেস ফোরামের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত। জগন্নাথপুরে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের, বিভিন্ন মহলের নিন্দা সোচ্চার স্টুডেন্টস’ নেটওয়ার্ক, সাস্ট চ্যাপ্টারের কার্যকরী কমিটি ২০২৬ ঘোষণা এবং “ইফতার মাহফিল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান” আয়োজন। জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক আনোয়ার হোসেন সুজন এর আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল সম্পন্ন। ​গলায় মাছের কাঁটা বিঁধলে ফোন দিলেই মিলছে সমাধান: মানবতার ফেরিওয়ালা শিব্বির ​ওসমানীনগর ইসলামী যুব ফোরামের উদ্যোগে পবিত্র রমজান উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ গোয়াইনঘাট প্রবাসী সমাজকল্যাণ পরিষদের কেন্দ্রীয় উপদেষ্টা জনাব আব্দুল লতিফ বাবুল বিভিন্ন দেশ ভ্রমণ করে আমেরিকার উদ্দেশ্য রওয়ানা দিয়েছেন নবনির্বাচিত সংসদ সদস্য আরিফুল হক চৌধুরীকে গোয়াইনঘাট প্রবাসী সমাজ কল্যাণ পরিষদের কেন্দ্রীয় আহবায়ক কমিটির শুভেচ্ছা বার্তা

Reporter Name / ১৯৭ Time View
Update : বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি, ২০২৬

গোয়াইনঘাটে সড়ক নির্মাণে বাঁধা গাছ: আটকে আছে রাস্তার উন্নয়ন কাজ

মারজানুল আযহার জুনেদ,গোয়াইনঘাট (সিলেট) :সিলেটের গোয়াইনঘাট উপজেলার বিছানাকান্দি ইউনিয়নের হাদারপার বাজার থেকে দমদমা পর্যন্ত আরসিসি রাস্তার নির্মাণকাজ গাছ অপসারণের জটিলতায় দীর্ঘদিন ধরে আটকে আছে।
সরেজমিনে দেখা যায়, ‘আমার গ্রাম আমার শহর’ প্রকল্পের আওতায় হাদারপার থেকে দমদমা পর্যন্ত প্রায় ছয় কিলোমিটার আরসিসি ঢালাই রাস্তার কাজ চলছে। রাস্তার কাজ সম্পন্ন হলে কয়েক হাজার মানুষের চলাচলে সুবিধা হবে এবং দেশের অন্যতম পর্যটনকেন্দ্র বিছানাকান্দিতে জিরো পয়েন্ট পর্যন্ত যাতায়াত আরও সহজ হবে।
কিন্তু রাস্তার মধ্যখানে থাকা বিভিন্ন প্রজাতির প্রায় ৩০-৪০টি গাছ অপসারণ না হওয়ায় ঠিকাদারি প্রতিষ্ঠান কাজ এগিয়ে নিতে পারছে না। ফলে প্রকল্পের অগ্রগতি ব্যাহত হচ্ছে।
স্থানীয় সমাজসেবক মো. কামাল হোসেন বলেন, “এক বছর ধরে রাস্তার মাঝখানে গাছগুলো রয়েছে। মাঝে মাঝে বনবিভাগ এসে গাছগুলো গণনা করে চলে যায়। কিন্তু কাটার কোনো উদ্যোগ দেখা যায় না। এর ফলে ঠিকাদার কার্যত কাজ করতে পারছে না। দ্রুত গাছগুলো সরানোর জন্য কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।”
এলজিইডির গোয়াইনঘাট উপজেলা প্রকৌশলী হাসিব আহমেদ বলেন, “রাস্তার মাঝখানে থাকা গাছগুলো অপসারণের বিষয়ে সংশ্লিষ্ট বিভাগকে চিঠি দেওয়া হয়েছে। গাছগুলো না কাটায় রাস্তার কাজ থমকে আছে। দ্রুত ব্যবস্থা না নিলে প্রকল্প শেষ করতে আরও সময় লাগবে। আশা করছি বনবিভাগ দ্রুতই ব্যবস্থা নেবে।”
এ বিষয়ে সারি রেঞ্জের বন কর্মকর্তা মো. শাহ আলম ইসলাম জানান, “গাছ কাটার জন্য চিঠি পেয়েছি। উর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি পেলেই নিয়ম মেনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd