• বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০১:২৫ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
সিলেট জেলা ছাত্রদলের নেতৃত্বে নতুন মুখের প্রত্যাশা, আলোচনায় সেলিম আহমদ (সাগর) গোয়াইনঘাট এসোসিয়েশন দূলা ফ্রান্সের দু বছর মেয়াদেকমিটি গঠন সিলেটে ন্যাশনাল নার্সেস ফোরামের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত। জগন্নাথপুরে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের, বিভিন্ন মহলের নিন্দা সোচ্চার স্টুডেন্টস’ নেটওয়ার্ক, সাস্ট চ্যাপ্টারের কার্যকরী কমিটি ২০২৬ ঘোষণা এবং “ইফতার মাহফিল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান” আয়োজন। জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক আনোয়ার হোসেন সুজন এর আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল সম্পন্ন। ​গলায় মাছের কাঁটা বিঁধলে ফোন দিলেই মিলছে সমাধান: মানবতার ফেরিওয়ালা শিব্বির ​ওসমানীনগর ইসলামী যুব ফোরামের উদ্যোগে পবিত্র রমজান উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ গোয়াইনঘাট প্রবাসী সমাজকল্যাণ পরিষদের কেন্দ্রীয় উপদেষ্টা জনাব আব্দুল লতিফ বাবুল বিভিন্ন দেশ ভ্রমণ করে আমেরিকার উদ্দেশ্য রওয়ানা দিয়েছেন নবনির্বাচিত সংসদ সদস্য আরিফুল হক চৌধুরীকে গোয়াইনঘাট প্রবাসী সমাজ কল্যাণ পরিষদের কেন্দ্রীয় আহবায়ক কমিটির শুভেচ্ছা বার্তা

Reporter Name / ১০০ Time View
Update : শনিবার, ৬ ডিসেম্বর, ২০২৫

সিলেটে আজ ৮ দলের বিভাগীয় সমাবেশ : উপস্থিত থাকবেন যারা

মুফিজুর রহমান নাহিদ স্টাফ রিপোর্টার:-

সিলেটে ইসলামী ও সমমনা ৮ দলের বিভাগীয় সম্মেলন আজ শনিবার আলিয়া মাদরাসা মাঠে অনুষ্ঠিত হবে। সমাবেশে ৮ দলের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন।

জাতীয় নির্বাচনের আগে জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশের ওপর গণভোট, নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ডসহ পাঁচ দাবি ও গণভোটের দাবিতে বিভাগীয় সমাবেশের আয়োজন করেছে ৮ দলের লিয়াজোঁ কমিটি।

আয়োজকরা জানান, আজ শনিবার বেলা ১২টা থেকে আলিয়া মাদরাসা মাঠে অনুষ্ঠিতব্য সমাবেশে উপস্থিত থাকবেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান, ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ ফয়জুল করিম পীর সাহেব চরমোনাই, বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক, খেলাফত মজলিসের আমির মাওলানা আব্দুল বাছিত আজাদ, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির আমির মাওলানা সারওয়ার কামাল আজিজি, বাংলাদেশ খেলাফত আন্দোলনের আমির মাওলানা হাবীবুল্লাহ মিয়াজী, জাতীয় গণতান্ত্রিক পার্টি-জাগপার কেন্দ্রীয় সহসভাপতি রাশেদ প্রধান ও বাংলাদেশ ডেভোলাপমেন্ট পার্টি-বিডিপির সভাপতি অ্যাডভোকেট আনোয়ারুল হক চাঁন।

এদিকে, সমাবেশ সফল, সার্বিক নিরাপত্তা ও ব্যবস্থাপনায় সিলেট মেট্রোপলিটন পুলিশ, সিলেট সিটি করপোরেশন, পিডিবিসহ সরকারি সংস্থা ও প্রতিষ্ঠান সহযোগিতায় করছেন বলে জানিয়েছেন আয়োজকরা।

আয়োজনের সার্বিক সফলতায় মাঠ পরিদর্শন করেছেন আয়োজকরা। এ সময় উপস্থিত ছিলেন- জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য, সিলেট মহানগর আমির ও লিয়াজোঁ কমিটির সমন্বয়ক মুহাম্মদ ফখরুল ইসলাম, জেলা জামায়াতের আমির মাওলানা হাবিবুর রহমান, ইসলামী আন্দোলন বাংলাদেশের মহানগর সভাপতি ডা. রিয়াজুল ইসলাম রিয়াজ, জেলা সভাপতি মাওলানা সাঈদ আহমদ, বাংলাদেশ খেলাফত মজলিস মহানগর সভাপতি মাওলানা এমরান আলম, জেলা সভাপতি মাওলানা ইকবাল হোসাইন, খেলাফত মজলিস মহানগর সভাপতি মাওলানা তাজুল ইসলাম হাসান, জেলা সভাপতি মাওলানা নেহাল আহমদ, নেজামে ইসলাম পার্টি মহানগর সভাপতি মাওলানা মুজাম্মিল হক তালুকদার, খেলাফত আন্দোলনের জেলা ও মহানগর সভাপতি মাওলানা নাসির উদ্দিন, জাগপা মহানগর সভাপতি শাহজাহান আহমদ লিটন ও বাংলাদেশ ডেভোলাপমেন্ট পার্টির সিলেট মহানগর আহ্বায়ক কবির আহমদ প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd