• মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১১:৩০ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
সিলেট জেলা ছাত্রদলের নেতৃত্বে নতুন মুখের প্রত্যাশা, আলোচনায় সেলিম আহমদ (সাগর) গোয়াইনঘাট এসোসিয়েশন দূলা ফ্রান্সের দু বছর মেয়াদেকমিটি গঠন সিলেটে ন্যাশনাল নার্সেস ফোরামের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত। জগন্নাথপুরে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের, বিভিন্ন মহলের নিন্দা সোচ্চার স্টুডেন্টস’ নেটওয়ার্ক, সাস্ট চ্যাপ্টারের কার্যকরী কমিটি ২০২৬ ঘোষণা এবং “ইফতার মাহফিল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান” আয়োজন। জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক আনোয়ার হোসেন সুজন এর আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল সম্পন্ন। ​গলায় মাছের কাঁটা বিঁধলে ফোন দিলেই মিলছে সমাধান: মানবতার ফেরিওয়ালা শিব্বির ​ওসমানীনগর ইসলামী যুব ফোরামের উদ্যোগে পবিত্র রমজান উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ গোয়াইনঘাট প্রবাসী সমাজকল্যাণ পরিষদের কেন্দ্রীয় উপদেষ্টা জনাব আব্দুল লতিফ বাবুল বিভিন্ন দেশ ভ্রমণ করে আমেরিকার উদ্দেশ্য রওয়ানা দিয়েছেন নবনির্বাচিত সংসদ সদস্য আরিফুল হক চৌধুরীকে গোয়াইনঘাট প্রবাসী সমাজ কল্যাণ পরিষদের কেন্দ্রীয় আহবায়ক কমিটির শুভেচ্ছা বার্তা

৬ ডিসেম্বর শনিবার ৮ দলের সিলেট বিভাগীয় সমাবেশ সফল করুন —এড. এহসানুল মাহবুব জুবায়ের

Reporter Name / ৪০২ Time View
Update : শুক্রবার, ২১ নভেম্বর, ২০২৫

সিলেট মহানগর জামায়াতের রুকন সমাবেশ অনুষ্ঠিত

৬ ডিসেম্বর শনিবার ৮ দলের সিলেট বিভাগীয় সমাবেশ সফল করুন
—এড. এহসানুল মাহবুব জুবায়ের

জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল এডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের বলেছেন, আসন্ন জাতীয় নির্বাচনের আগে জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশের ওপর গণভোট, নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ডসহ পাঁচ দাবি ও গণভোটে ‘হ্যাঁ’ বিজয় নিশ্চিতে একযোগে প্রচারণা চালাবে ৮ দল। এই প্রচারণার অংশ হিসেবে ৩০ নভেম্বর থেকে ৬ ডিসেম্বর পর্যন্ত ৭ বিভাগীয় শহরে সমাবেশ অনুষ্ঠিত হবে। আগামী ৬ ডিসেম্বর শনিবার সিলেট বিভাগীয় সমাবেশ অনুষ্ঠিত হবে। উক্ত সমাবেশ সফলের লক্ষ্যে জামায়াতের সর্বস্তরের জনশক্তিকে সর্বাত্মক প্রচেষ্টা চালাতে হবে।

তিনি বলেন, আগামী নির্বাচনে জামায়াতের প্রার্থীতার ক্ষেত্রে অনেক চমক অপেক্ষা করছে। বিশিষ্ট ব্যক্তিবর্গের পাশাপাশি অমুসলিম প্রার্থীও থাকবেন। ৮ দলীয় জোটের সাথে আসন সমঝোতা করে আগামী সপ্তাহে চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশিত হবে। আগামী নির্বাচনে জামায়াত এবং জোটের প্রার্থীকে বিজয়ী করতে নিজ নিজ অবস্থান থেকে কাজ চালিয়ে যেতে হবে। সেন্টার ভিত্তিক কমিটি গঠন ও কার্যক্রম জোরদার করতে হবে। সিলেট-১ আসনে জামায়াত মনোনীত প্রার্থী মাওলানা হাবিবুর রহমানসহ জামায়াত মনোনীত প্রার্থীদের বিজয়ী করতে হবে।

তিনি শুক্রবার (২১ নভেম্বর) সিলেট মহানগর জামায়াতের রুকন সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন। সিলেট মহানগর জামায়াতের নায়েবে আমীর ড. নূরুল ইসলাম বাবুলের সভাপতিত্বে ও মহানগর সেক্রেটারি মোহাম্মদ শাহজাহান আলীর পরিচালনায় অনুষ্ঠিত রুকন সমাবেশে সিলেট মহানগর আওতাধিন সকল রুকনগণ উপস্থিত ছিলেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য, জেলা আমীর ও সিলেট-১ আসনে জামায়াত মনোনীত প্রার্থী মাওলানা হাবিবুর রহমান, সিলেট-১ আসন নির্বাচন পরিচালক ও সিলেট অঞ্চল টীম সদস্য হাফিজ আব্দুল হাই হারুন।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন- মহানগর সহকারী সেক্রেটারি এডভোকেট মোহাম্মদ আব্দুর রব, জাহেদুর রহমান চৌধুরী, মাওলানা ইসলাম উদ্দিন, বায়তুল মাল সেক্রেটারি মুফতী আলী হায়দার, মাওলানা আব্দুল মুকিত, বাংলাদেশ ল’ইয়ার্স কাউন্সিল সিলেটের সভাপতি এডভোকেট আলিম উদ্দিন, সিলেট মহানগর শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি এডভোকেট জামিল আহমদ রাজু ও শিক্ষাবিদ উপাধ্যক্ষ আব্দুস শাকুর প্রমূখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd