• বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০১:২৮ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
সিলেট জেলা ছাত্রদলের নেতৃত্বে নতুন মুখের প্রত্যাশা, আলোচনায় সেলিম আহমদ (সাগর) গোয়াইনঘাট এসোসিয়েশন দূলা ফ্রান্সের দু বছর মেয়াদেকমিটি গঠন সিলেটে ন্যাশনাল নার্সেস ফোরামের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত। জগন্নাথপুরে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের, বিভিন্ন মহলের নিন্দা সোচ্চার স্টুডেন্টস’ নেটওয়ার্ক, সাস্ট চ্যাপ্টারের কার্যকরী কমিটি ২০২৬ ঘোষণা এবং “ইফতার মাহফিল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান” আয়োজন। জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক আনোয়ার হোসেন সুজন এর আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল সম্পন্ন। ​গলায় মাছের কাঁটা বিঁধলে ফোন দিলেই মিলছে সমাধান: মানবতার ফেরিওয়ালা শিব্বির ​ওসমানীনগর ইসলামী যুব ফোরামের উদ্যোগে পবিত্র রমজান উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ গোয়াইনঘাট প্রবাসী সমাজকল্যাণ পরিষদের কেন্দ্রীয় উপদেষ্টা জনাব আব্দুল লতিফ বাবুল বিভিন্ন দেশ ভ্রমণ করে আমেরিকার উদ্দেশ্য রওয়ানা দিয়েছেন নবনির্বাচিত সংসদ সদস্য আরিফুল হক চৌধুরীকে গোয়াইনঘাট প্রবাসী সমাজ কল্যাণ পরিষদের কেন্দ্রীয় আহবায়ক কমিটির শুভেচ্ছা বার্তা

শাহজালাল জামেয়া ইসলামিয়া স্কুল এন্ড কলেজে একাদশ শ্রেণির নবীন বরণ ও ওরিয়েন্টেশন প্রোগ্রাম

Reporter Name / ৩৯০ Time View
Update : বুধবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৫

শাহজালাল জামেয়া ইসলামিয়া স্কুল এন্ড কলেজে একাদশ শ্রেণির নবীন বরণ ও ওরিয়েন্টেশন প্রোগ্রাম

সিলেটের ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান শাহজালাল জামেয়া ইসলামিয়া স্কুল এন্ড কলেজের (কলেজ শাখা) নবীন বরণ ও ওরিয়েন্টেশন আজ বুধবার কলেজের হলরুমে অনুষ্ঠিত হয়। প্রভাষক মুহিবুর রহমানের সঞ্চালনায় অধ্যক্ষ মোহাম্মদ গোলাম রব্বানীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের মাইক্রোবায়োলজি ও ইমিউনোলজি বিভাগের প্রফেসর ড. সুলতান আহমদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দি সিলেট ইসলামিক সোসাইটির ভাইস চেয়ারম্যান মোহাম্মদ আব্দুস শাকুর। স্বাগত বক্তব্য রাখেন সহকারী অধ্যাপক ও কলেজ ইনচার্জ মোহাম্মদ রফিকুল ইসলাম মজুমদার।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সহকারী প্রধান শিক্ষক মোঃ মোস্তফা কামাল, বালিকা শাখার কলেজ ইনচার্জ মোর্শেদা আকতার, মাধ্যমিক শাখার ইনচার্জ জাকিয়া নূরী চৌধুরী, সহকারী অধ্যাপক (রসায়ন) মোঃ জাফর ইকবাল মাহমুদ, সিনিয়র শিক্ষক মোঃ আব্দুর রব, প্রভাষক মঞ্জুর রহমান, কিশোরকন্ঠ পাঠক ফোরামের সভাপতি আরিফুজ্জামান রুকন, অভিভাবক জাহিদুর রহমান ও দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী সাকিব আহমদ নাহিদ প্রমূখ।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, সমাজের অনগ্রসর জনগোষ্ঠীর মাঝে শিক্ষার প্রসারে কাজ করে যাচ্ছে শাহজালাল জামেয়া ইসলামিয়া স্কুল এন্ড কলেজ । শিক্ষার আলো যাতে সকলের মাঝে ছড়িয়ে যায় সেই লক্ষ্যে প্রতিষ্ঠানটি যাত্রা শুরু করে, যার সফল ধারাবাহিকতায় কলেজ শাখার পাঠদান কার্যক্রমের যাত্রা শুরু হয়। তিনি আরো বলেন শিক্ষার্থীরা যাতে মা-বাবা এবং প্রতিষ্ঠানের শিক্ষকদের প্রতি শ্রদ্ধাশীল হয় ।ভালো ফলাফলের জন্য তিনি শিক্ষার্থীদের কলেজে নিয়মিত উপস্থিত থাকার উপর গুরুত্ব দেন। অনুষ্ঠানে নতুন পুরাতন মিলে বিপুল সংখ্যক শিক্ষার্থীর সমাগম হয় । প্রেস বিজ্ঞপ্তি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd