ছাত্র-জনতা হত্যার আসামি সেলিম আহমদকে দেশে ফেরাতে স্বরাষ্ট্র উপদেষ্টা বরাবর স্মারকলিপি
সিলেট প্রতিনিধি:
২০২৪ সালের জুলাই মাসে সংঘটিত গণঅভ্যুত্থান চলাকালে ছাত্র জনতার ওপর সংঘটিত নির্মম হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার অভিযোগে সিলেটের ওসমানীনগর উপজেলা বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সাংগঠনিক সম্পাদক ও ছাত্রলীগ নেতা সেলিম আহমদকে দেশে ফিরিয়ে আনার দাবিতে স্মারকলিপি প্রদান করা হয়েছে।
০৮ জানুয়ারি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সিলেট জেলার উদ্যোগে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টার বরাবর এ স্মারকলিপি প্রদান করা হয়। স্মারকলিপিতে উল্লেখ করা হয়, জুলাই মাসে গণঅভ্যুত্থান চলাকালে সিলেটসহ দেশের বিভিন্ন স্থানে ছাত্র জনতার ওপর পরিকল্পিত হামলা, হত্যাকাণ্ড ও দমন পীড়নের সঙ্গে ছাত্রলীগের সন্ত্রাসী ক্যাডাররা সরাসরি জড়িত ছিল। এর মধ্যে সেলিম আহমদ অন্যতম অভিযুক্ত হিসেবে চিহ্নিত। তার বিরুদ্ধে রয়েছে গ্রফতারি পরোয়ানা। সর্বশেষ গত২৩/১১/২৫ তারিথখে ৫৩৪নং একটি মামলার ওয়ারেন্ট হয়। এই ওয়ারেন্টনুযায়ী যেকোন যায়গায় তাকে গ্রেফতার করা হবে বলে জানিয়ে সিলেট কোতোয়ালি মডেল থানা পুলিশ।
স্মারকলিপিতে আরও বলা হয়, অভিযুক্ত সেলিম আহমদের বিরুদ্ধে একাধিক হত্যা ও সহিংসতার মামলা থাকলেও তিনি দীর্ঘদিন ধরে পলাতক রয়েছেন এবং বিদেশে অবস্থান করছেন। তাকে গ্রেপ্তার করে বিচারের মুখোমুখি করতে ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশ জারি করে দ্রুত দেশে ফিরিয়ে আনার দাবি জানানো হয়।
এদিকে দীর্ঘদিন ধরে সেলিম আহমদকে গ্রেপ্তারের দাবিতে সিলেটের রাজপথে ধারাবাহিক আন্দোলন ও কর্মসূচি পালন করে আসছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দসহ সিলেট জেলা বিএনপি ও জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা। বিশেষ করে ওসমানীনগর উপজেলা ও সিলেটের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ও মহাসড়কে ব্যানার, ফেস্টুন ও বিলবোর্ড টানিয়ে তার গ্রেপ্তারের জোর দাবি জানানো হয়েছে। আন্দোলনকারীরা অবিলম্বে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর হস্তক্ষেপ কামনা করেন।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ বলেন, জুলাই গণঅভ্যুত্থানে নিহতদের পরিবার আজও ন্যায়বিচারের অপেক্ষায় রয়েছে। অভিযুক্তদের বিচারের আওতায় না আনা হলে আইনের শাসন প্রশ্নবিদ্ধ হবে। তারা অবিলম্বে সেলিম আহমদকে দেশে ফিরিয়ে এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার জন্য সরকারের প্রতি আহ্বান।