• মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১০:৫৩ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
সিলেট জেলা ছাত্রদলের নেতৃত্বে নতুন মুখের প্রত্যাশা, আলোচনায় সেলিম আহমদ (সাগর) গোয়াইনঘাট এসোসিয়েশন দূলা ফ্রান্সের দু বছর মেয়াদেকমিটি গঠন সিলেটে ন্যাশনাল নার্সেস ফোরামের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত। জগন্নাথপুরে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের, বিভিন্ন মহলের নিন্দা সোচ্চার স্টুডেন্টস’ নেটওয়ার্ক, সাস্ট চ্যাপ্টারের কার্যকরী কমিটি ২০২৬ ঘোষণা এবং “ইফতার মাহফিল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান” আয়োজন। জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক আনোয়ার হোসেন সুজন এর আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল সম্পন্ন। ​গলায় মাছের কাঁটা বিঁধলে ফোন দিলেই মিলছে সমাধান: মানবতার ফেরিওয়ালা শিব্বির ​ওসমানীনগর ইসলামী যুব ফোরামের উদ্যোগে পবিত্র রমজান উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ গোয়াইনঘাট প্রবাসী সমাজকল্যাণ পরিষদের কেন্দ্রীয় উপদেষ্টা জনাব আব্দুল লতিফ বাবুল বিভিন্ন দেশ ভ্রমণ করে আমেরিকার উদ্দেশ্য রওয়ানা দিয়েছেন নবনির্বাচিত সংসদ সদস্য আরিফুল হক চৌধুরীকে গোয়াইনঘাট প্রবাসী সমাজ কল্যাণ পরিষদের কেন্দ্রীয় আহবায়ক কমিটির শুভেচ্ছা বার্তা

ছাতকে সাংবাদিকের বিরুদ্ধে সামাজিক মাধ্যম ফেইসবুকে অপপ্রচারের অভিযোগে আদালতে মামলা:

Reporter Name / ৬২২ Time View
Update : রবিবার, ১১ জানুয়ারি, ২০২৬

ছাতকে সাংবাদিকের বিরুদ্ধে সামাজিক মাধ্যম ফেইসবুকে অপপ্রচারের অভিযোগে আদালতে মামলা:

হাকীম নোমানী,
ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি:

সুনামগঞ্জের ছাতকে কর্মরত সাংবাদিকদের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে উদ্দেশ্য প্রণোদিত ভাবে মিথ্যা অপপ্রচারের অভিযোগ এনে আদালতে মানহানির মামলা দায়ের করা হয়েছে। ভূয়া তথ্য ও কুৎসা রটনার মাধ্যমে কর্মরত সাংবাদিকদের সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করার চেষ্টার অভিযোগে এ মামলা দায়ের করা হয়। আজ রোববার (১১ জানুয়ারি) সুনামগঞ্জের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে দৈনিক ঘোষণা ও দৈনিক জবাবদিহি’র ছাতক উপজেলা প্রতিনিধি মো. ফজল উদ্দিন বাদী হয়ে এ মামলা দায়ের করেন। ছাতক পৌরশহরের ৮ নং ওয়ার্ডের বাসিন্দা মো. তানভির আহমেদ জাকির ও একই উপজেলার উত্তর খুরমা ইউনিয়নের গদারমহল গ্রামের বাসিন্দা আবদুস সালামকে আসামী করা হয়েছে।

জানা যায়, ২০২৫ সালের ২৭ ডিসেম্বর আবদুস সালামের প্রত্যক্ষ সহযোগিতায় তানভির আহমেদ জাকির উদ্দেশ্য প্রণোদিতভাবে তার নামীয় ফেইসবুকে মামলার বাদী দৈনিক ঘোষণা ও দৈনিক জবাবদিহির ছাতক প্রতিনিধি মো. ফজল উদ্দিন এবং দৈনিক সমকাল, উত্তরপুর্ব, নিউএজের ছাতক প্রতিনিধি শাহ্ মোহাম্মদ আখতারুজ্জামানের বিরুদ্ধে ফেইসবুকে মিথ্যা, বানোয়াট ও মানহানিকর অপপ্রচার চালায়। এতে সামাজিকভাবে তাদের সম্মানহানি করা হয়। মামলার বাদী ফজল উদ্দিন জানান, মিথ্যা অভিযোগ এনে কোন বক্তব্য বা অনুমতি ছাড়াই আমাদের ছবি ব্যবহার করে অভিযুক্তরা ফেইসবুকে কুরুচিপূর্ণ বিভ্রান্তিকর পোস্ট প্রকাশ করেছে। এতে সামাজিকভাবে তাদেরকে হেয় প্রতিপন্ন এবং পেশাগত মর্যাদায় মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। যে কারণে আইনি প্রতিকার চেয়ে আদালতে তিনি এ মামলা দায়ের করেছেন।

এদিকে, আদালত মামলাটি আমলে নিয়ে ছাতক থানা পুলিশকে তদন্তের নির্দেশ দিয়েছেন বলে নিশ্চিত করেছেন মামলার আইনজীবী এ্যাডভোকেট আবুল ফজল মোহাম্মদ ফাহিম।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd