• বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০২:৪২ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
সিলেট জেলা ছাত্রদলের নেতৃত্বে নতুন মুখের প্রত্যাশা, আলোচনায় সেলিম আহমদ (সাগর) গোয়াইনঘাট এসোসিয়েশন দূলা ফ্রান্সের দু বছর মেয়াদেকমিটি গঠন সিলেটে ন্যাশনাল নার্সেস ফোরামের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত। জগন্নাথপুরে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের, বিভিন্ন মহলের নিন্দা সোচ্চার স্টুডেন্টস’ নেটওয়ার্ক, সাস্ট চ্যাপ্টারের কার্যকরী কমিটি ২০২৬ ঘোষণা এবং “ইফতার মাহফিল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান” আয়োজন। জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক আনোয়ার হোসেন সুজন এর আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল সম্পন্ন। ​গলায় মাছের কাঁটা বিঁধলে ফোন দিলেই মিলছে সমাধান: মানবতার ফেরিওয়ালা শিব্বির ​ওসমানীনগর ইসলামী যুব ফোরামের উদ্যোগে পবিত্র রমজান উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ গোয়াইনঘাট প্রবাসী সমাজকল্যাণ পরিষদের কেন্দ্রীয় উপদেষ্টা জনাব আব্দুল লতিফ বাবুল বিভিন্ন দেশ ভ্রমণ করে আমেরিকার উদ্দেশ্য রওয়ানা দিয়েছেন নবনির্বাচিত সংসদ সদস্য আরিফুল হক চৌধুরীকে গোয়াইনঘাট প্রবাসী সমাজ কল্যাণ পরিষদের কেন্দ্রীয় আহবায়ক কমিটির শুভেচ্ছা বার্তা

চা শ্রমিকদের জন্য ইবনে সিনা হাসপাতালে আলাদা কার্ডের ব্যবস্থা করা হবে —-মাওলানা হাবিবুর রহমান

Reporter Name / ৩১৬ Time View
Update : বুধবার, ১২ নভেম্বর, ২০২৫

লাক্কাতুরায় দাঁড়িপাল্লার সমর্থনে উঠান বৈঠক ও হাউজিং এস্টেটে গণসংযোগ

চা শ্রমিকদের জন্য ইবনে সিনা হাসপাতালে
আলাদা কার্ডের ব্যবস্থা করা হবে
—-মাওলানা হাবিবুর রহমান

সিলেটের সকল চা-বাগানের শ্রমিকদের জন্য ইবনে সিনা হাসপাতালে আলাদা কার্ডের ব্যবস্থা করে দেওয়া হবে বলে মন্তব্য করেছেন জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য, সিলেট জেলা আমীর ও সিলেট-১ (মহানগর ও সদর) আসনের জামায়াত মনোনীত এমপি প্রার্থী মাওলানা হাবিবুর রহমান।

তিনি বলেন, দীর্ঘদিন থেকে চা শ্রমিকরা অবহেলিত হয়ে আসছেন। তারা পরিশ্রম বেশি করেন, কিন্ত সে অনুযায়ী পারিশ্রমিক পান না। আপনারা অসুস্থ হলে সঠিক চিকিৎসা পান না। যার কারণে নানা রোগে আপনাদের ভুগতে হয়। এজন্য আপনারা যাতে বিনামূল্য ভালো চিকিৎসা পান, সেজন্য ইবনে সিনা হাসপালে আপনাদের জন্য আলাদা কার্ডের ব্যবস্থা করে দেবো। আর আপনারা দাড়িপাল্লায় ভোট দিয়ে আমাদেরকে নির্বাচিত হলে আপনাদের সকল সুযোগ-সুবিধার জন্য কাজ করে যাবো ইনশাআল্লাহ।

তিনি মঙ্গলবার রাতে সিলেট নগরীর বিমানবন্দর থানার লাক্কাতুরায় দাঁড়িপাল্লার সমর্থনে জনসাধারণের সাথে অনুষ্ঠিত মতবিনিময় ও উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

হাফেজ ফরিদ আহমদের সভাপতিত্বে, মারুফ আহমদ চৌধুরী ও নুরুজ্জামান চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠিত উঠান বৈঠকে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- সিলেট মহানগরীর বিমানবন্দর থানা আমীর শফিকুল আলম মফিক, চা বাগান থেকে লোটন গোয়ালা, বিক্রম রায়, সমাজসেবী মতিউর রহমান আহাদ, সামসুল ইসলাম, আব্দুর রহমান সুমন, মো: সুরজ আলী, মো: জিহাদ হোসেন, মো: মতিন, মো: ইউনুস মিয়া ও মোহাম্মদ কামাল হোসেন প্রমূখ।

এর আগে এদিন বিকেলে নগরীর ৪নং ওয়ার্ডের হাউজিং এস্টেট এলাকায় গণসংযোগ করেন মাওলানা হাবিবুর রহমান।
এসময় উপস্থিত ছিলেন মহানগর জামায়াতের বায়তুল মাল সেক্রেটারী মুফতি আলী হায়দার, বিমানবন্দর থানা আমীর শফিকুল আলম মফিক, ৪নং ওয়ার্ড সভাপতি আমিনুল ইসলাম, সহ-সভাপতি সায়েফ বখত চৌধুরী, সহ-সভাপতি ইঞ্জিনিয়ার জাফর আলী, বিশিষ্ট ব্যবসায়ী তোফায়েল আহমেদ চৌধুরী, ছাত্রশিবিরের বিমানবন্দর থানা সেক্রেটারী লুৎফুর রহমান, ৪নং ওয়ার্ড শিবিরের সভাপতি গোলাম হাফিজ সুফিয়ান, বিশিষ্ট সমাজসেবী মেহেদী মজুমদার, উম্মুল কুররা মাদ্রাসার পরিচালক আহমেদুল হক উমামা, হাউজিং এস্টেট এলাকার সভাপতি নুরুজ্জামান কফিল এবং এলাকাবাসীর মধ্যে ছিলেন তাকিম রাজা চৌধুরী, ডা. তাহমিদ আব্দুল্লাহ চৌধুরী, ডা. খালেদ রকিব, সৈয়দ সাকির আহমদ, জামাল উদ্দিন ও আলমগীর হোসেন প্রমূখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd