গোয়াইনঘাট এসোসিয়েশন অফ মিশিগানের সহসভাপতি জনাব আব্দুল লতিফ বাবুলের সংক্ষিপ্ত সফরে বাংলাদেশ যাত্রা উপলক্ষে আজ ৬ ডিসেম্বর, ২০২৫ রোববার ওয়ারেনস্থ আলিফ রেস্টুরেন্টে এক আলোচনা সভার আয়োজন করা হয়।
সভায় সভাপতিত্ব করেন প্রতিষ্টাতা সাধারণ সম্পাদক এডভোকেট দীপক চৌধুরী এবং পরিচালনা করেন সাধারণ সম্পাদক তরিক উদ্দিন। আলোচনায় জনাব আব্দুল লতিফ বাবুল এর সফল ও নিরাপদ যাত্রা কামনা করা হয়।
বক্তব্য রাখেন সর্বজনাব ইফতেখার হেলাল,আরিফুর রহমান, মোহাম্মেদ শুয়াইব, দিলওয়ার হোসেন, কয়েস আহমেদ, এস এম জয়নাল, প্রভাষক আলিম উদ্দিন,আবুল হাসনাত রতন, আলিম আহমেদ, মোহাম্মেদ মুসা, কামরুল হাসান প্রমুখ।
জনাব আব্দুল লতিফ বাবুল তার বক্তব্যে উপস্থিত সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং সকলের নিকট দুয়া প্রার্থনা করেন। এদিকে দেশে আসার পর বিভিন্ন সামাজিক সংগঠ
ন এর সাথে মতবিনিময় সভায় যোগ দিবেন।