• বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১২:১৭ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
সিলেট জেলা ছাত্রদলের নেতৃত্বে নতুন মুখের প্রত্যাশা, আলোচনায় সেলিম আহমদ (সাগর) গোয়াইনঘাট এসোসিয়েশন দূলা ফ্রান্সের দু বছর মেয়াদেকমিটি গঠন সিলেটে ন্যাশনাল নার্সেস ফোরামের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত। জগন্নাথপুরে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের, বিভিন্ন মহলের নিন্দা সোচ্চার স্টুডেন্টস’ নেটওয়ার্ক, সাস্ট চ্যাপ্টারের কার্যকরী কমিটি ২০২৬ ঘোষণা এবং “ইফতার মাহফিল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান” আয়োজন। জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক আনোয়ার হোসেন সুজন এর আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল সম্পন্ন। ​গলায় মাছের কাঁটা বিঁধলে ফোন দিলেই মিলছে সমাধান: মানবতার ফেরিওয়ালা শিব্বির ​ওসমানীনগর ইসলামী যুব ফোরামের উদ্যোগে পবিত্র রমজান উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ গোয়াইনঘাট প্রবাসী সমাজকল্যাণ পরিষদের কেন্দ্রীয় উপদেষ্টা জনাব আব্দুল লতিফ বাবুল বিভিন্ন দেশ ভ্রমণ করে আমেরিকার উদ্দেশ্য রওয়ানা দিয়েছেন নবনির্বাচিত সংসদ সদস্য আরিফুল হক চৌধুরীকে গোয়াইনঘাট প্রবাসী সমাজ কল্যাণ পরিষদের কেন্দ্রীয় আহবায়ক কমিটির শুভেচ্ছা বার্তা

কল্যাণ রাষ্ট্র গঠনে ১০ দলীয় জোটের দাঁড়িপাল্লা প্রতীককে বিজয়ী করুন —-মাওলানা হাবিবুর রহমান

Reporter Name / ৪৮১ Time View
Update : বৃহস্পতিবার, ২২ জানুয়ারি, ২০২৬

সিলেট-১ আসনে দাঁড়িপাল্লার প্রধান নির্বাচনী কার্যালয়ের উদ্বোধন

কল্যাণ রাষ্ট্র গঠনে ১০ দলীয় জোটের
দাঁড়িপাল্লা প্রতীককে বিজয়ী করুন
—-মাওলানা হাবিবুর রহমান

জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য, সিলেট জেলা আমীর ও সিলেট-১ (মহানগর ও সদর) আসনে জামায়াত ও ১০ দল মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা হাবিবুর রহমান বলেছেন, এদেশে বসবাসরত আমরা ৪ জাতি ঐক্যবদ্ধ হয়েছি। মানুষ চাঁদাবাজি, অন্যায়, দুর্নীতি ও লুটতরাজ থেকে বাঁচতে চায়। একটি কল্যাণমূলক রাষ্ট্র গঠন করতে দশ দলে মিলে ঐক্যজোট হয়েছি। দলমত নির্বিশেষে এক হয়ে কাজ করতে পারলে কাঙ্খিত উন্নয়ন ও পরিবর্তন সম্ভব হবে। দাঁড়িপাল্লার এই অফিস হবে দশ দলীয় জোটের বিজয়ের প্রতীক। এখান থেকেই সিলেট-১ আসনে গণভোটে ‘হ্যা’ এবং দাঁড়িপাল্লা প্রতীকের বিজয়ের সকল পরিকল্পনা বাস্তবায়িত হবে।

তিনি বৃহস্পতিবার (২২ জানুয়ারী) বিকেলে সিলেট নগরীর ধোপাদিঘীরপাড়স্থ ইউনাইটেড সেন্টারের সামনে সিলেট-১ আসনের দাঁড়িপাল্লা প্রতীকের প্রধান নির্বাচনী কার্যালয়ের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। অনুষ্ঠানে উপস্থিত নেতৃবৃন্দ সম্মিলিতভাবে সিলেট-১ আসনের ১০ দল মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা হাবিবুর রহমানের প্রধান নির্বাচনী কার্যালয়ের উদ্বোধন করেন।

মাওলানা হাবিবুর রহমান তাঁর বক্তব্যে বলেন, সিলেট আজ নেতৃত্ব শূন্য। বিমানের ভাড়া সকালে একটা, রাতে ১ টা। সিলেট থেকে ঢাকা যেতে ট্রেনের ডাবল ভাড়া দিতে হয়। সিলেটের জন্য কোনো মাষ্টারপ্ল্যান নেই। রাস্তার সমস্যা, ড্রেনের সমস্যা, বিশুদ্ধ পানির সমস্যা, বিদ্যুতের সমস্যা, গ্যাসের সমস্যা ও নদী এলাকায় নদীভাঙনের সমস্যা। সিলেটের বিদেশীরা রেমিট্যান্স দিয়ে দেশের অর্থনীতিকে সচল রাখলেও আজকে তাদেরকে ডাবল ভাড়া দিয়ে দেশে আসতে হয়। আল্লাহ যদি আমাদেরকে ক্ষমতায় নেয় তাহলে এই সিলেট এয়ারপোর্টকে সংস্কার করে সকল সিন্ডিকেট ভেঙে সিলেট এয়ারপোর্টকে আন্তর্জাতিক মানের করে রূপান্তর করা হবে। সিলেটের রেললাইনকে ডাবল করে দেওয়া হবে ইনশাআল্লাহ।

জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য, সিলেট মহানগরী আমীর ও মহানগর ১০ দলীয় জোটের সমন্বয়ক মুহাম্মদ ফখরুল ইসলামের সভাপতিত্বে এবং মহানগর নায়েবে আমীর ড. নূরুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন- এনসিপির জেলা আহ্বায়ক মো: জুনেদ আহমদ, সিলেট জেলা বারের সাবেক সভাপতি অ্যাডভোকেট শামসুল হক, বাংলাদেশ খেলাফত মজলিস সিলেট মহানগর সভাপতি আলহাজ্ব মাওলানা এমরান আলম, এনসিপির সিলেট মহানগর আহ্বায়ক এডভোকেট মোঃ আব্দুর রহমান আফজাল, এবি পার্টির সিলেট মহানগর আহ্বায়ক মো. ওমর ফারুক, খেলাফত মজলিসের সিলেট মহানগরীর সহ-সভাপতি শাহ আশিকুর রহমান, এলডিপি সিলেট মহানগর আহ্বায়ক মোজাম্মেল হোসেন লিটন ও জাগপা মহানগরের যুগ্ম আহ্বায়ক ইমাম হোসেন।

ক্বারী মুফতি হাফিজ মুশাহিদ আহমদের কোরআন তিলাওয়াতের মধ্যে দিয়ে সুচীত অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন- ছাত্রশিবিরের কেন্দ্রীয় এইচআরডি সম্পাদক শরীফ মাহমুদ ও সিলেট মহানগর শিবিরের সভাপতি শাহীন আহমদ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd