এনসিপির সদস্য পদপ্রার্থী ব্যারিস্টার নুরুল হুদা জুনেদের গণসংযোগ
সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার চকেরবাজারে সোমবার (১লা ডিসেম্বর) বাদ যোহর গণসংযোগ করেছেন সিলেট-৩ (দক্ষিণ সুরমা, ফেঞ্চুগঞ্জ, বালাগঞ্জ) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য ব্যারিস্টার নুরুল হুদা জুনেদ।
এসময় এলাকার সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন তিনি, শোনেন তাঁদের বিভিন্ন সমস্যা ও মতামত। উন্নয়নমূলক নানা বিষয় নিয়েও আলোচনা হয়।