• বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১১:৩৯ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
সিলেট জেলা ছাত্রদলের নেতৃত্বে নতুন মুখের প্রত্যাশা, আলোচনায় সেলিম আহমদ (সাগর) গোয়াইনঘাট এসোসিয়েশন দূলা ফ্রান্সের দু বছর মেয়াদেকমিটি গঠন সিলেটে ন্যাশনাল নার্সেস ফোরামের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত। জগন্নাথপুরে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের, বিভিন্ন মহলের নিন্দা সোচ্চার স্টুডেন্টস’ নেটওয়ার্ক, সাস্ট চ্যাপ্টারের কার্যকরী কমিটি ২০২৬ ঘোষণা এবং “ইফতার মাহফিল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান” আয়োজন। জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক আনোয়ার হোসেন সুজন এর আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল সম্পন্ন। ​গলায় মাছের কাঁটা বিঁধলে ফোন দিলেই মিলছে সমাধান: মানবতার ফেরিওয়ালা শিব্বির ​ওসমানীনগর ইসলামী যুব ফোরামের উদ্যোগে পবিত্র রমজান উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ গোয়াইনঘাট প্রবাসী সমাজকল্যাণ পরিষদের কেন্দ্রীয় উপদেষ্টা জনাব আব্দুল লতিফ বাবুল বিভিন্ন দেশ ভ্রমণ করে আমেরিকার উদ্দেশ্য রওয়ানা দিয়েছেন নবনির্বাচিত সংসদ সদস্য আরিফুল হক চৌধুরীকে গোয়াইনঘাট প্রবাসী সমাজ কল্যাণ পরিষদের কেন্দ্রীয় আহবায়ক কমিটির শুভেচ্ছা বার্তা

একটি দল নানা প্রলোভন দেখাচ্ছে, ফাঁদে পা দিবেন না : অ্যাড. এমরান চৌধুরী

Reporter Name / ৬৭৬ Time View
Update : শুক্রবার, ৩০ জানুয়ারি, ২০২৬

একটি দল নানা প্রলোভন দেখাচ্ছে, ফাঁদে
পা দিবেন না : অ্যাড. এমরান চৌধুরী

#দুই বিশিষ্ট ব্যক্তির মৃত্যুতে শোক প্রকাশ

ত্রয়োদশ জাতীয় নির্বাচনে সিলেট-৬ আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী জেলার সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরীকে কেন্দ্র করে গোলাপগঞ্জ-বিয়ানীবাজারে তৈরি হয়েছে আলাদা উন্মাদনা। প্রথমদিকে দলের আরও কয়েকজন নেতা মনোনয়ন প্রত্যশী থাকলেও প্রতীক বরাদ্দের পর সবাই আনুষ্ঠানিকভাবে এমরান আহমদ চৌধুরীকে সমর্থন দেওয়ার ফলে এখন আর সিলেট-৬ আসনে নেই কোনো বলয়। বিএনপি ও অঙ্গ-সহযোগী সব সংগঠনের নেতাকর্মীরা একজোট হয়ে প্রতিদিন সাত-সকাল থেকে মধ্যরাত পর্যন্ত দুই উপজেলার গ্রামে-গ্রামে চালিয়ে যাচ্ছেন এমরান আহমদ চৌধুরী ও ধানের শীষ প্রতীকের প্রচার-প্রচারণা। এরই ধারাবাহিকতায় শুক্রবার (৩০ জানুয়ারি) দিনভর গোলাপগঞ্জ-বিয়ানীবাজারের বিভিন্ন স্থানে এমরান আহমদ চৌধুরীর সমর্থনে অনুষ্ঠিত হয় গণসংযোগ, প্রচারপত্র বিতরণ, পথসভা ও উঠানবৈঠক।
এসব কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্য দিতে গিয়ে অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী বলেছেন- একটি দল আপনাদের নানা প্রলোভন দেখাচ্ছে। আপনারা সে ফাঁদে পা দেবেন না। দেশ গড়তে বিএনপির মতো বাস্তবসম্মত পরিকল্পনা আর কোনো রাজনৈতিক দল আজ পর্যন্ত নিতে পারেনি। বিএনপি মানুষের সমস্যা চিহ্নিত করার চেষ্টা করছে। মানুষ কী চাইছে, আমারা জনগণের দ্বারে দ্বারে গিয়ে তা বুঝতে চেষ্টা করছি। আগামীর প্রধানমন্ত্রী তারেক রহমানের ‘দেশ গড়ার পরিকল্পনা’ বাস্তবায়নের মধ্যদিয়ে গোলাপগঞ্জ-বিয়ানীবাজারকে প্রকৃত অর্থেই মডেল দুটি উপজেলা আপনাদের আমি উপহার দিবো ইনশা আল্লাহ। আপনারা শুধু ১২ ফেব্রুয়ারি ধানের শীষে সিল মেরে আমাকে সেবক করে মহান জাতীয় সংসদে পাঠান।
এমরান আহমদ চৌধুরী শুক্রবার পবিত্র জুমআর নামাজ আদায় করেন বিয়ানীবাজার উপজেলার মাথিউরা ইউনিয়নের নালবহর জামে মসজিদে। নামাজ শেষে তিনি উপস্থিত মুসল্লিদের সঙ্গে কুশল ও মতিবিনিময় করেন।
এর আগে বেলা ১১টায় গোলাপগঞ্জ উপজেলার হেতিমগঞ্জ গ্রামে আয়োজিত সভায় বক্তব্য রাখেন। স্থানীয় বিএনপি নেতা ময়নুল ইসলাম জিলফুর সভাপতিত্বে ও মদাদুর রহমান স্বপনের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন মাসুক আহমদ, ছমির উদ্দীন, পুর্বপাড়া মসজিদের মোতাওয়াল্লি আব্দুস সালাম, দুলাল আহমদ, বাদশা আহমদ, খালেদ আহমদ, ফখরুল ইসলাম, পারভেজ আহমদ, জুবের আহমদ, মস্তাক আহমদ, জাহাঙ্গীর হোসেন, রাহুল আহমদ সাহেল, সালে আহমদ গেদা, ফেরদৌস আলম ও মিজুবুর রহমান।
তার আগে বৃহস্পতিবার রাত ও বিকালে গোলাপগঞ্জ সদর ইউনিয়ন বিএনপির উদ্যোগে চৌঘরী বাজারে এবং এ ইউনিয়নের ২ নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে ধানের শীষের সমর্থনে নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে।
এদিকে, সিলেট-৬ আসনের দুই বিশিষ্টজন- গোলাপগঞ্জ এমসি একাডেমির সাবেক সহকারী অধ্যাপক মো. আবুল কালাম আজাদ ও উত্তর বিশ্বনাথ কলেজের অধ্যক্ষ নেছার আহমদের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছন অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী। এক শোকবার্তায় তিনি দুই মরহুমের মাগফিরাত কামনা ও তাঁদের শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন।

—————–
বার্তা প্রেরক
অ্যাড এমরান আহমদ চৌধুরী মিডিয়া সেল
মোবাইল : ০১৭১৬-১৩৯৪৯২, ০১৭৫০-০৩৫৩৬৩
৩০ জানুয়ারি, ২০২৬


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd