• মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৯:০৭ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
সিলেট জেলা ছাত্রদলের নেতৃত্বে নতুন মুখের প্রত্যাশা, আলোচনায় সেলিম আহমদ (সাগর) গোয়াইনঘাট এসোসিয়েশন দূলা ফ্রান্সের দু বছর মেয়াদেকমিটি গঠন সিলেটে ন্যাশনাল নার্সেস ফোরামের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত। জগন্নাথপুরে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের, বিভিন্ন মহলের নিন্দা সোচ্চার স্টুডেন্টস’ নেটওয়ার্ক, সাস্ট চ্যাপ্টারের কার্যকরী কমিটি ২০২৬ ঘোষণা এবং “ইফতার মাহফিল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান” আয়োজন। জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক আনোয়ার হোসেন সুজন এর আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল সম্পন্ন। ​গলায় মাছের কাঁটা বিঁধলে ফোন দিলেই মিলছে সমাধান: মানবতার ফেরিওয়ালা শিব্বির ​ওসমানীনগর ইসলামী যুব ফোরামের উদ্যোগে পবিত্র রমজান উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ গোয়াইনঘাট প্রবাসী সমাজকল্যাণ পরিষদের কেন্দ্রীয় উপদেষ্টা জনাব আব্দুল লতিফ বাবুল বিভিন্ন দেশ ভ্রমণ করে আমেরিকার উদ্দেশ্য রওয়ানা দিয়েছেন নবনির্বাচিত সংসদ সদস্য আরিফুল হক চৌধুরীকে গোয়াইনঘাট প্রবাসী সমাজ কল্যাণ পরিষদের কেন্দ্রীয় আহবায়ক কমিটির শুভেচ্ছা বার্তা

​ওসমানীনগর ইসলামী যুব ফোরামের উদ্যোগে পবিত্র রমজান উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ

Reporter Name / ৭৮৭ Time View
Update : বুধবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২৬

​ওসমানীনগর ইসলামী যুব ফোরামের উদ্যোগে পবিত্র রমজান উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ

​ইব্রাহিম খান ইমন, ওসমানীনগর প্রতিনিধি:

​সিলেটের ওসমানীনগরে প্রতি বছরের ন্যায় এই বছরেও পবিত্র মাহে রমজান উপলক্ষে অসহায় ও দুস্থ পরিবারের পাশে দাঁড়িয়েছে তাজপুর-ভিত্তিক সামাজিক সংগঠন ‘ওসমানীনগর ইসলামী যুব ফোরাম’। বুধবার (১৮ ফেব্রুয়ারি) সংগঠনের উদ্যোগে স্থানীয় বিপুল সংখ্যক অসহায় ও দুস্থ মানুষের মাঝে রমজানের প্রয়োজনীয় খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
​সংগঠনের সভাপতি গৌছ আলী-এর সভাপতিত্বে এবং সংগঠনের উপদেষ্টা আব্দুল হাসিম-এর বিশেষ উপস্থিতিতে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে এই খাদ্য সামগ্রী বিতরণ কর্মসূচি সম্পন্ন হয়।
​খাদ্য সামগ্রী বিতরণকালে বক্তারা বলেন, পবিত্র রমজান মাসে অসহায় মানুষের কষ্ট লাঘব করতেই সংগঠনের এই ক্ষুদ্র প্রয়াস। আগামীতেও সামাজিক ও মানবিক যেকোনো কর্মকাণ্ডে ‘ওসমানীনগর ইসলামী যুব ফোরাম’ সক্রিয় ও অগ্রণী ভূমিকা পালন করবে।
​অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন:
​সিনিয়র সহ-সভাপতি: আবুল কালাম আজাদ
​সহ-সভাপতি: সাজন আহমেদ
​সাংগঠনিক সম্পাদক: কবির আহমদ
​দপ্তর সম্পাদক: ইব্রাহিম খান ইমন
​সহ-দপ্তর সম্পাদক: আব্দুল আজিজ
​অর্থ সম্পাদক: হামিমুর রহমান
​ধর্ম সম্পাদক: মাওলানা জুবায়ের আহমদ
​সহ-ধর্ম সম্পাদক: মাওলানা হাবিবুর রহমান
​এছাড়াও সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ কর্মসূচিতে অংশগ্রহণ করেন।
​খাদ্য সামগ্রী বিতরণ শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণ এবং সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাওলানা হাবিবুর রহমান। মোনাজাতের মাধ্যমে সভার সমাপ্তি ঘোষণা করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd