• শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৩:০৫ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
সিলেট জেলা ছাত্রদলের নেতৃত্বে নতুন মুখের প্রত্যাশা, আলোচনায় সেলিম আহমদ (সাগর) গোয়াইনঘাট এসোসিয়েশন দূলা ফ্রান্সের দু বছর মেয়াদেকমিটি গঠন সিলেটে ন্যাশনাল নার্সেস ফোরামের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত। জগন্নাথপুরে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের, বিভিন্ন মহলের নিন্দা সোচ্চার স্টুডেন্টস’ নেটওয়ার্ক, সাস্ট চ্যাপ্টারের কার্যকরী কমিটি ২০২৬ ঘোষণা এবং “ইফতার মাহফিল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান” আয়োজন। জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক আনোয়ার হোসেন সুজন এর আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল সম্পন্ন। ​গলায় মাছের কাঁটা বিঁধলে ফোন দিলেই মিলছে সমাধান: মানবতার ফেরিওয়ালা শিব্বির ​ওসমানীনগর ইসলামী যুব ফোরামের উদ্যোগে পবিত্র রমজান উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ গোয়াইনঘাট প্রবাসী সমাজকল্যাণ পরিষদের কেন্দ্রীয় উপদেষ্টা জনাব আব্দুল লতিফ বাবুল বিভিন্ন দেশ ভ্রমণ করে আমেরিকার উদ্দেশ্য রওয়ানা দিয়েছেন নবনির্বাচিত সংসদ সদস্য আরিফুল হক চৌধুরীকে গোয়াইনঘাট প্রবাসী সমাজ কল্যাণ পরিষদের কেন্দ্রীয় আহবায়ক কমিটির শুভেচ্ছা বার্তা

আলিয়া মাদ্রাসা মাঠের নির্বাচনী জনসভা সফলের আহ্বান

Reporter Name / ৭০৪ Time View
Update : বৃহস্পতিবার, ২৯ জানুয়ারি, ২০২৬

৭ ফেব্রুয়ারী সিলেট আসছেন জামায়াত আমীর ডাঃ শফিকুর রহমান

আলিয়া মাদ্রাসা মাঠের নির্বাচনী
জনসভা সফলের আহ্বান

আগামী ৭ ফেব্রুয়ারী সিলেট আসছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডাঃ শফিকুর রহমান। শনিবার (৭ ফেব্রুয়ারী) বেলা সাড়ে ৩টায় সিলেটের ঐতিহাসিক আলিয়া মাদ্রাসা মাঠে সিলেট জেলা জামায়াত আয়োজিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথি হিসেবে তিনি বক্তব্য রাখবেন। এছাড়া জনসভায় কেন্দ্রীয় ও সিলেটের স্থানীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখবেন।

এদিকে ৭ ফেব্রুয়ারী আলিয়া মাদ্রাসা মাঠের নির্বাচনী জনসভা সফলের লক্ষ্যে সিলেট জেলা ও মহানগর জামায়াতের এক প্রস্তুতি সভা বুধবার (২৮ জানুয়ারী) রাতে বন্দরবাজার কুদরত উল্লাহ মার্কেটস্থ মহানগর কার্যালয়ে অনুষ্ঠিত হয়। জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট মহানগরী আমীর মুহাম্মদ ফখরুল ইসলামের সভাপতিত্বে এবং মহানগর সেক্রেটারী মোহাম্মদ শাহজাহান আলীর পরিচালনায় অনুষ্ঠিত প্রস্তুতি সভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন- কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য, সিলেট জেলা আমীর ও সিলেট-১ (মহানগর ও সদর) আসনে জামায়াত ও ১১ দলীয় জোট মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা হাবিবুর রহমান, সিলেট অঞ্চল টীম সদস্য ও সিলেট-১ আসন নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক হাফিজ আব্দুল হাই হারুন, সিলেট মহানগর নায়েবে আমীর ড. নূরুল ইসলাম বাবুল, জেলা নায়েবে আমীর অধ্যাপক আব্দুল হান্নান ও হাফিজ আনওয়ার হোসাইন খান, জেলা সহকারী সেক্রেটারী মোঃ নজরুল ইসলাম, মহানগর সহকারী সেক্রেটারী জাহেদুর রহমান চৌধুরী, মাওলানা ইসলাম উদ্দিন, সাবেক দক্ষিণ সুরমা উপজেলা চেয়ারম্যান মাওলানা লোকমান আহমদ, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সিলেট মহানগর সভাপতি শাহীন আহমেদ ও সেক্রেটারী শহীদুল ইসলাম সাজু প্রমূখ।

প্রস্তুতি সভায়- আগামী ৭ ফেব্রুয়ারীর নির্বাচনী জনসভাকে সফল করতে সিলেট জেলা ও মহানগরের জনশক্তিকে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করা হয়। এছাড়া সভায় গণভোটে ‘হ্যা’কে বিজয়ী করতে এবং ১১ দলীয় জোট প্রার্থীদের বিজয় নিশ্চিত করতে সর্বস্তরের জনশক্তিকে মাঠে ময়দানে ঝাঁপিয়ে পড়ার আহ্বান জানানো হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd