• মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১১:২৮ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
সিলেট জেলা ছাত্রদলের নেতৃত্বে নতুন মুখের প্রত্যাশা, আলোচনায় সেলিম আহমদ (সাগর) গোয়াইনঘাট এসোসিয়েশন দূলা ফ্রান্সের দু বছর মেয়াদেকমিটি গঠন সিলেটে ন্যাশনাল নার্সেস ফোরামের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত। জগন্নাথপুরে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের, বিভিন্ন মহলের নিন্দা সোচ্চার স্টুডেন্টস’ নেটওয়ার্ক, সাস্ট চ্যাপ্টারের কার্যকরী কমিটি ২০২৬ ঘোষণা এবং “ইফতার মাহফিল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান” আয়োজন। জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক আনোয়ার হোসেন সুজন এর আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল সম্পন্ন। ​গলায় মাছের কাঁটা বিঁধলে ফোন দিলেই মিলছে সমাধান: মানবতার ফেরিওয়ালা শিব্বির ​ওসমানীনগর ইসলামী যুব ফোরামের উদ্যোগে পবিত্র রমজান উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ গোয়াইনঘাট প্রবাসী সমাজকল্যাণ পরিষদের কেন্দ্রীয় উপদেষ্টা জনাব আব্দুল লতিফ বাবুল বিভিন্ন দেশ ভ্রমণ করে আমেরিকার উদ্দেশ্য রওয়ানা দিয়েছেন নবনির্বাচিত সংসদ সদস্য আরিফুল হক চৌধুরীকে গোয়াইনঘাট প্রবাসী সমাজ কল্যাণ পরিষদের কেন্দ্রীয় আহবায়ক কমিটির শুভেচ্ছা বার্তা

লাখাইয়ে সিএনজি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে: নিহত ১, আহত ৪

Reporter Name / ১৫০ Time View
Update : মঙ্গলবার, ২০ জানুয়ারি, ২০২৬

লাখাইয়ে সিএনজি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে: নিহত ১, আহত ৪

পারভেজ হাসান লাখাই প্রতিনিধি:

হবিগঞ্জের লাখাই উপজেলায় যাত্রীবাহী একটি সিএনজি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের খাদে পড়ে একজন নিহত হয়েছেন। এই দুর্ঘটনায় চালকসহ আরও ৪ জন গুরুতর আহত হয়েছেন।

মঙ্গলবার (২০ জানুয়ারি) ভোর আনুমানিক ৬টার দিকে উপজেলার ০২নং মোড়াকরি ইউনিয়নের উত্তর মোড়াকরি এলাকার তিতাস ব্রিক ফিল্ডের সামনে ‘বামৈ-মোড়াকরি’ সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির নাম ছোয়াব মিয়া (৪৫)। তিনি লাখাই থানার পূর্ব মোড়াকরি গ্রামের মৃত নুর মিয়ার ছেলে। আহতরা হলেন— সিএনজি চালক হাফিজুর রহমান (৩২), যাত্রী জুয়েল দাস (২১), পিপাস দাস (২২) এবং বাসু দেব দাস (৩২)। আহত চারজনই উপজেলার পূর্ব বুল্লা গ্রামের বাসিন্দা।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার ভোরে যাত্রী নিয়ে একটি সিএনজি অটোরিকশা (হবিগঞ্জ-থ-১১-৯৫০৪) বুল্লা থেকে মোড়াকরির দিকে যাচ্ছিল। তিতাস ব্রিক ফিল্ডের সামনে পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন এবং গাড়িটি রাস্তার পাশে খাদে পড়ে যায়। এতে গাড়িতে থাকা চালক ও যাত্রীরা গুরুত্বর আহত হন।

স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ছোয়াব মিয়াকে মৃত ঘোষণা করেন। আহতদের মধ্যে চালক হাফিজুর রহমানের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য হবিগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

খবর পেয়ে লাখাই থানার এসআই বিপুল চন্দ্র দেবনাথ ও বিট অফিসার এসআই প্রণয় কুমার সরকার ফোর্সসহ দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। পুলিশ ঘাতক সিএনজিটি উদ্ধার করেছে।

লাখাই থানার অফিসার ইনচার্জ (ওসি) জানান, “দুর্ঘটনার খবর পেয়েই পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং যান চলাচল স্বাভাবিক করে। বর্তমানে এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। এ বিষয়ে অভিযোগ প্রাপ্তি সাপেক্ষে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd