• বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৯:৫৭ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
সিলেট জেলা ছাত্রদলের নেতৃত্বে নতুন মুখের প্রত্যাশা, আলোচনায় সেলিম আহমদ (সাগর) গোয়াইনঘাট এসোসিয়েশন দূলা ফ্রান্সের দু বছর মেয়াদেকমিটি গঠন সিলেটে ন্যাশনাল নার্সেস ফোরামের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত। জগন্নাথপুরে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের, বিভিন্ন মহলের নিন্দা সোচ্চার স্টুডেন্টস’ নেটওয়ার্ক, সাস্ট চ্যাপ্টারের কার্যকরী কমিটি ২০২৬ ঘোষণা এবং “ইফতার মাহফিল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান” আয়োজন। জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক আনোয়ার হোসেন সুজন এর আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল সম্পন্ন। ​গলায় মাছের কাঁটা বিঁধলে ফোন দিলেই মিলছে সমাধান: মানবতার ফেরিওয়ালা শিব্বির ​ওসমানীনগর ইসলামী যুব ফোরামের উদ্যোগে পবিত্র রমজান উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ গোয়াইনঘাট প্রবাসী সমাজকল্যাণ পরিষদের কেন্দ্রীয় উপদেষ্টা জনাব আব্দুল লতিফ বাবুল বিভিন্ন দেশ ভ্রমণ করে আমেরিকার উদ্দেশ্য রওয়ানা দিয়েছেন নবনির্বাচিত সংসদ সদস্য আরিফুল হক চৌধুরীকে গোয়াইনঘাট প্রবাসী সমাজ কল্যাণ পরিষদের কেন্দ্রীয় আহবায়ক কমিটির শুভেচ্ছা বার্তা

পোস্টারহীন ভোটে ২০টির অধিক বিলবোর্ড নয়

Reporter Name / ৯৩১ Time View
Update : বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর, ২০২৫
Oplus_131072

পোস্টারহীন ভোটে ২০টির অধিক বিলবোর্ড নয়

পোস্টারহীন ভোটে ২০টির অধিক বিলবোর্ড নয়

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটের প্রচারণায় কোনো পোস্টারের ব্যবহার থাকছে না। একই সঙ্গে একটি সংসদীয় এলাকায় কোনো একজন প্রার্থী নির্দিষ্ট সংখ্যার বেশি বিলবোর্ড ব্যবহার করতে পারবেন না।

এ ক্ষেত্রে সর্বোচ্চ ২০টি বিলবোর্ড ব্যবহার করা যাবে। এমন বিধান রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালায় যুক্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)।

বিলবোর্ড ব্যবহার সীমিত করার কারণ হিসেবে কমিশন বলছে, বিলবোর্ড তৈরিতে অনেক টাকা খরচ হয়, এ ক্ষেত্রে ইচ্ছেমতো বিলবোর্ড ব্যবহারে প্রার্থীর নির্বাচনী ব্যয় সীমা অতিক্রম করতে পারে। এছাড়া বিলবোর্ডের কারণে প্রার্থীদের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি এবং পরিবেশ নষ্ট হতে পারে। বিলবোর্ড ব্যবহার সীমিত করার ক্ষেত্রে এসব বিষয় বিবেচনায় নেওয়া হয়েছে।

জানতে চাইলে ইসির জ্যেষ্ঠ সচিব আতার আহমেদ বলেন, এমন একটি বিষয় নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালায় আছে।

গণপ্রতিনিধিত্ব আদেশে বিলবোর্ড ব্যবহার বিষয়ে ইসি জানিয়েছে, বিলবোর্ড ব্যবহারের ক্ষেত্রে শুধু ডিজিটাল বিলবোর্ডগুলোতে আলোর ব্যবহার করা যাবে। বিদ্যুতের ব্যবহার করা যাবে। অন্য ক্ষেত্রে আলোকসজ্জার ওপর নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে

আচরণ বিধিমালা নিয়ে নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ বলেন, প্রার্থীর প্রচারে বিলবোর্ড ব্যবহার অতীতে ছিল না; এবার যুক্ত করা হয়েছে। পোস্টার ব্যবহার বন্ধে সংস্কার কমিশনেরও একটি প্রস্তাব ছিল। আমরাও একমত। ব্যানার ও ফেস্টুনের ব্যবহার নতুনভাবে সংজ্ঞায়িত করা হয়েছে।

তিনি বলেন, সরকারি সুবিধাভোগী অতি গুরুত্বপূর্ণ ব্যক্তির তালিকায় উপদেষ্টা পরিষদের সদস্যদের যোগ করা হয়েছে। ফলে তারা প্রার্থীর হয়ে প্রচারে নামতে পারবেন না। তাদের জন্য বিভিন্ন সরকারি সুবিধা, যেমন সার্কিট হাউস, ডাক বাংলো ও রেস্ট হাউস ব্যবহারে কিছু বিধিনিষেধ দেওয়া হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd