• বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৩:৩৮ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
সিলেট জেলা ছাত্রদলের নেতৃত্বে নতুন মুখের প্রত্যাশা, আলোচনায় সেলিম আহমদ (সাগর) গোয়াইনঘাট এসোসিয়েশন দূলা ফ্রান্সের দু বছর মেয়াদেকমিটি গঠন সিলেটে ন্যাশনাল নার্সেস ফোরামের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত। জগন্নাথপুরে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের, বিভিন্ন মহলের নিন্দা সোচ্চার স্টুডেন্টস’ নেটওয়ার্ক, সাস্ট চ্যাপ্টারের কার্যকরী কমিটি ২০২৬ ঘোষণা এবং “ইফতার মাহফিল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান” আয়োজন। জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক আনোয়ার হোসেন সুজন এর আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল সম্পন্ন। ​গলায় মাছের কাঁটা বিঁধলে ফোন দিলেই মিলছে সমাধান: মানবতার ফেরিওয়ালা শিব্বির ​ওসমানীনগর ইসলামী যুব ফোরামের উদ্যোগে পবিত্র রমজান উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ গোয়াইনঘাট প্রবাসী সমাজকল্যাণ পরিষদের কেন্দ্রীয় উপদেষ্টা জনাব আব্দুল লতিফ বাবুল বিভিন্ন দেশ ভ্রমণ করে আমেরিকার উদ্দেশ্য রওয়ানা দিয়েছেন নবনির্বাচিত সংসদ সদস্য আরিফুল হক চৌধুরীকে গোয়াইনঘাট প্রবাসী সমাজ কল্যাণ পরিষদের কেন্দ্রীয় আহবায়ক কমিটির শুভেচ্ছা বার্তা

ফ্যাসিবাদের পক্ষে যারা অবস্থান নেবে জনগণ তাদের ঘৃণাভরে প্রত্যাখান করবে —মুহাম্মদ ফখরুল ইসলা

Reporter Name / ৩৯৪ Time View
Update : সোমবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৫

দক্ষিণ সুরমা ৪১ নং ওয়ার্ড জামায়াতের জনশক্তি সমাবেশ

ফ্যাসিবাদের পক্ষে যারা অবস্থান নেবে
জনগণ তাদের ঘৃণাভরে প্রত্যাখান করবে
—মুহাম্মদ ফখরুল ইসলা

জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট মহানগরী মুহাম্মদ ফখরুল ইসলাম বলেছেন, চব্বিশের জুলাই গণঅভ্যুত্থানে ছাত্র-জনতা বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে দেশ ফ্যাসিবাদ মুক্ত করেছে। জুলাই বিপ্লবীদের রক্তের দাগ এখনো শুকায়নি। শহীদদের খুনের বিচার হয়নি, আহতরা এখনো বেডে কাৎড়াচ্ছে। এরই মধ্যে একটি গোষ্ঠী তাদের বক্তব্য, কথা ও কাজের মাধ্যমে পতিত ফ্যাসিবাদকে পুনবার্সনের ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। পতিত আওয়ামী ফ্যাসিবাদী শক্তি ও তাদের দোসরদের এদেশে রাজনীতি করার অধিকার নেই। জুলাই গণহত্যার বিচারের মাধ্যমেই দেশে পতিত ফ্যাসিবাদীদের রাজনীতি নিষিদ্ধ হবে। যারা ফ্যাসিবাদের পক্ষে অবস্থান নেবে জনগণ তাদের ঘৃণাভরে প্রত্যাখ্যান করবে।

তিনি বলেন, দেশ ফ্যাসিবাদ মুক্ত হলেও এখনো সন্ত্রাস, ঘুষ, দুর্নীতি ও চাঁদাবাজী বন্ধ হয়নি। আগামী নির্বাচনে জনগণ সন্ত্রাসী ও চাঁদাবাজদের বিরুদ্ধে তাদের রায় প্রদর্শন করবে। এই দেশে নতুন করে আর কোন ফ্যাসিবাদের উত্থান জনগণ মেনে নিবেনা। তাই পিআর পদ্ধতিতে নির্বাচন হলে চিরতরে ফ্যাসিবাদের রাস্তা বন্ধ হবে। জুলাই সনদের আইনী ভিত্তি ছাড়া অবাধ ও সুষ্ঠু নির্বাচন সম্ভব হবেনা। তাই নির্বাচনের আগে জুলাই সনদের আইনী ভিত্তি দিতে হবে। আগামী নির্বাচনে সিলেট-৩ আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা লোকমান আহমদকে বিজয়ী করতে সর্বস্তরের জনশক্তিকে কাজ করতে হবে।

তিনি শনিবার (২৭ সেপ্টেম্বর) রাতে সিলেট মহানগরীর দক্ষিণ সুরমা থানার ৪১নং ওয়ার্ড জামায়াত আয়োজিত জনশক্তি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন। বিশিষ্ট সমাজসেবী আব্দুল হক মেম্বারের সভাপতিত্বে ও ৪১নং ওয়ার্ড শ্রমিক কল্যাণের সভাপতি জিয়াউদ্দিন জিয়ার পরিচালনায় অনুষ্ঠিত সমাবেশে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন- সিলেট-৩ আসনে জামায়াত মনোনীত এমপি পদপ্রার্থী ও সাবেক দক্ষিণ সুরমা উপজেলা চেয়ারম্যান মাওলানা লোকমান আহমদ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- দক্ষিণ সুরমা থানা জামায়াতের আমীর মাওলানা মুজিবুর রহমান ও থানা সেক্রেটারি ফয়জুল ইসলাম।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন- দক্ষিণ সুরমা থানা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সাধারণ সম্পাদক মোঃ হাবিবুর, ৪১নং ওয়ার্ড জামায়াতের সভাপতি ফজলুর রহমান, সেক্রেটারি মোঃ গিয়াস উদ্দিন, যুক্তরাজ্য প্রবাসী ওবায়দুর রহমান কামরান, মোঃ ইফতেখার হোসেন মুক্তা, মোঃ নজরুল ইসলাম, বিশিষ্ট ব্যবসায়ী খছরুজ্জামান ও মোঃ ছালেক আহমদ প্রমূখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd