• বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১২:২০ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
সিলেট জেলা ছাত্রদলের নেতৃত্বে নতুন মুখের প্রত্যাশা, আলোচনায় সেলিম আহমদ (সাগর) গোয়াইনঘাট এসোসিয়েশন দূলা ফ্রান্সের দু বছর মেয়াদেকমিটি গঠন সিলেটে ন্যাশনাল নার্সেস ফোরামের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত। জগন্নাথপুরে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের, বিভিন্ন মহলের নিন্দা সোচ্চার স্টুডেন্টস’ নেটওয়ার্ক, সাস্ট চ্যাপ্টারের কার্যকরী কমিটি ২০২৬ ঘোষণা এবং “ইফতার মাহফিল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান” আয়োজন। জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক আনোয়ার হোসেন সুজন এর আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল সম্পন্ন। ​গলায় মাছের কাঁটা বিঁধলে ফোন দিলেই মিলছে সমাধান: মানবতার ফেরিওয়ালা শিব্বির ​ওসমানীনগর ইসলামী যুব ফোরামের উদ্যোগে পবিত্র রমজান উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ গোয়াইনঘাট প্রবাসী সমাজকল্যাণ পরিষদের কেন্দ্রীয় উপদেষ্টা জনাব আব্দুল লতিফ বাবুল বিভিন্ন দেশ ভ্রমণ করে আমেরিকার উদ্দেশ্য রওয়ানা দিয়েছেন নবনির্বাচিত সংসদ সদস্য আরিফুল হক চৌধুরীকে গোয়াইনঘাট প্রবাসী সমাজ কল্যাণ পরিষদের কেন্দ্রীয় আহবায়ক কমিটির শুভেচ্ছা বার্তা

দেশে নির্বাচনের নামে ভোট কেন্দ্র দখলের রাজনীতি চলতে দেয়া হবেনা —-মাওলানা হাবিবুর রহমান

Reporter Name / ৪৬৩ Time View
Update : বুধবার, ১০ সেপ্টেম্বর, ২০২৫

খাদিমপাড়া ইউনিয়নের মুকামেরগুলে জামায়াতের মতবিনিময়

দেশে নির্বাচনের নামে ভোট কেন্দ্র
দখলের রাজনীতি চলতে দেয়া হবেনা
—-মাওলানা হাবিবুর রহমান

জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য, সিলেট জেলা আমীর ও সিলেট-১ আসনের জামায়াত মনোনীত এমপি প্রার্থী মাওলানা হাবিবুর রহমান বলেছেন- পতিত আওয়ামী ফ্যাসিবাদের কারণে টানা দেড় যুগ মানুষ ভোট বঞ্চিত ছিল। দেশে আইনের শাসন ছিলনা। জুলাই আন্দোলনে দেশে ফ্যাসিবাদের কবর রচিত হয়েছে। এইদেশে নির্বাচনের নামে কেন্দ্র দখলের রাজনীতি আর চলতে দেয়া যাবেনা। মানুষ যাতে নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগ করতে পারে সেজন্যই সংস্কার প্রয়োজন।

তিনি বলেন, জামায়াতের সকল স্তরের দায়িত্বশীলদেরকে এখন থেকেই নির্বাচনের প্রস্তুতি নিতে হবে। জনগণকে বুঝিয়ে ভোট কেন্দ্রে আনতে হবে। সন্ত্রাসীরা যাতে দখল করতে না পারে সেজন্য ভোট কেন্দ্র পাহারা দিতে হবে। মানুষের অধিকার নিয়ে কাউকে ষড়যন্ত্র করতে দেয়া হবেনা। আগামীর বাংলাদেশে সন্ত্রাস, চাঁদাবাজদের কোন ঠাই নাই।

তিনি মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) রাতে সিলেট সদর উপজেলার খাদিমপাড়া ইউনিয়নের ৭নং ওয়ার্ডের মোকামেরগুল এলাকায় জামায়াত আয়োজিত হযরত শাহ সুন্দর আরাবিয়া ইসলামীয়া মাদ্রাসা সেন্টারভিত্তিক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন। ৭নং ওয়ার্ড সভাপতি আব্দুল্লাহ সাদিকের সভাপতিত্বে ও জামায়াত নেতা বদরুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন- সিলেট মহানগরীর শাহপরান পূর্ব থানা জামায়াতের আমীর শামীম আহমদ, নায়েবে আমীর মাওলানা ফয়জুল রহমান ও সেক্রেটারী মাওলানা সাইফুল ইসলাম।

বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন- থানা জামায়াত নেতা নিজাম উদ্দিন, ৮নং ওয়ার্ড সভাপতি সেলিম উদ্দিন, জামায়াত নেতা ফখরুল ইসলাম ও রইছ আলী প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd