• মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০৫:৩৬ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
জগন্নাথপুরে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের, বিভিন্ন মহলের নিন্দা সোচ্চার স্টুডেন্টস’ নেটওয়ার্ক, সাস্ট চ্যাপ্টারের কার্যকরী কমিটি ২০২৬ ঘোষণা এবং “ইফতার মাহফিল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান” আয়োজন। জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক আনোয়ার হোসেন সুজন এর আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল সম্পন্ন। ​গলায় মাছের কাঁটা বিঁধলে ফোন দিলেই মিলছে সমাধান: মানবতার ফেরিওয়ালা শিব্বির ​ওসমানীনগর ইসলামী যুব ফোরামের উদ্যোগে পবিত্র রমজান উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ গোয়াইনঘাট প্রবাসী সমাজকল্যাণ পরিষদের কেন্দ্রীয় উপদেষ্টা জনাব আব্দুল লতিফ বাবুল বিভিন্ন দেশ ভ্রমণ করে আমেরিকার উদ্দেশ্য রওয়ানা দিয়েছেন নবনির্বাচিত সংসদ সদস্য আরিফুল হক চৌধুরীকে গোয়াইনঘাট প্রবাসী সমাজ কল্যাণ পরিষদের কেন্দ্রীয় আহবায়ক কমিটির শুভেচ্ছা বার্তা সিলেট-১ আসনে খন্দকার আব্দুল মুক্তাদির নির্বাচিত: ৩৬ নম্বর ওয়ার্ডবাসীর পক্ষ থেকে অভিনন্দন জানালেন জহিরুল হক (হিরু) সম্মানিত আমীরে জামায়াত ডা. শফিকুর রহমানকে ধন্যবাদ জানিয়ে মাননীয় প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূসের চিঠি ভোট গ্রহণের সময় শেষে কেন্দ্রে প্রবেশ করায় শাহ আলমকে অবরুদ্ধ, লাঠিচার্জে বিএনপির ১৫ নেতাকর্মী আহত

জননিরাপত্তায় লাখাই থানা পুলিশের বিশেষ অভিযান ও চেকপোস্ট

Reporter Name / ২১২ Time View
Update : শনিবার, ১০ জানুয়ারি, ২০২৬

জননিরাপত্তায় লাখাই থানা পুলিশের বিশেষ অভিযান ও চেকপোস্ট

পারভেজ হাসান লাখাই প্রতিনিধি:

হবিগঞ্জের লাখাই উপজেলার জননিরাপত্তা নিশ্চিতকরণ এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিশেষ অভিযান ও চেকপোস্ট পরিচালনা করেছে লাখাই থানা পুলিশ।

শনিবার (১০ জানুয়ারি) বিকেল ৪ টা থেকে উপজেলার গুরুত্বপূর্ণ বাণিজ্যিক কেন্দ্র বুল্লা বাজারে এই অভিযান চালানো হয়। সারা দেশে চলমান বিশেষ নিরাপত্তা ব্যবস্থার অংশ হিসেবে এই কার্যক্রম পরিচালনা করা হচ্ছে বলে জানা গেছে।

অভিযান চলাকালে সন্দেহভাজন যানবাহন ও ব্যক্তিদের তল্লাশি করা হয়। বিশেষ করে অবৈধ যানবাহন শনাক্তকরণ, লাইসেন্সবিহীন মোটরসাইকেল এবং ট্রাফিক আইন অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর অবস্থান নেয় পুলিশ।

এই অভিযানে নেতৃত্ব দেন লাখাই থানার এসআই মানিক। এসময় তার সাথে ছিলেন এএসআই হাকিম এবং সঙ্গীয় পুলিশ ফোর্সের একটি চৌকস দল।

অভিযান সম্পর্কে পুলিশ জানায়, সারা দেশে এটি একটি নিয়মিত কার্যক্রম। সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে এবং অপরাধমূলক কর্মকাণ্ড রুখতে উপজেলার বিভিন্ন পয়েন্টে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।

পুলিশের পক্ষ থেকে আরও জানানো হয়, নিরাপদ লাখাই গড়তে সাধারণ মানুষের সহযোগিতা একান্ত কাম্য। একইসাথে সকল যানবাহন চালককে ট্রাফিক আইন মেনে চলার জন্য বিশেষভাবে অনুরোধ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd